মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চতর কমিটির সাদাপাথর পরিদর্শন, সিলেটে পর্যটন নিয়ে মহাপরিকল্পনা

সাদাপাথর পরিদর্শন করে উচ্চতর কমিটি। ছবি : কালবেলা
সাদাপাথর পরিদর্শন করে উচ্চতর কমিটি। ছবি : কালবেলা

সিলেটের ছয়টি পর্যটনকেন্দ্রকে ঘিরে প্রণীত মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মাস্টারপ্ল্যান কমিটির সদস্যরা সাদাপাথর এলাকা পরিদর্শন করেছেন।

সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি, লালাখালসহ ছয়টি কেন্দ্র ঘিরে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে সক্রিয় করা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পানি সম্পদ উন্নয়ন বিষয়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কমিটির আহ্বায়ক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম বজলুর রশিদের নেতৃত্বে পরিবেশ বিজ্ঞান, স্থাপত্য, নগর পরিকল্পনা, পর্যটন ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি খাতের বিশেষজ্ঞরা সাদাপাথর, জাফলং ও বিছানাকান্দি ঘুরে দেখেন।

তারা পর্যটনকেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, পরিবেশগত চ্যালেঞ্জ, অবকাঠামোগত ঘাটতি, স্থানীয় জনগণের জীবনমান ইত্যাদি বিষয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে কমিটির সদস্যরা জানান, মাস্টারপ্ল্যানে উন্নত সড়ক যোগাযোগ, পর্যাপ্ত আবাসন, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা, পরিচ্ছন্নতা এবং তথ্যকেন্দ্র স্থাপনসহ বিশ্বমানের পর্যটন সুবিধা নিশ্চিতের রূপরেখা থাকবে। বিদেশি পর্যটক আকর্ষণে আন্তর্জাতিক মানের অবকাঠামোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও কৃষ্টিকে গুরুত্ব দেওয়া হবে। উন্নয়ন পরিকল্পনায় ‘ইকো-ট্যুরিজম’ এবং ‘কমিউনিটি-বেইজড ট্যুরিজম’ মডেলের ওপর জোর দেওয়া হবে, যাতে স্থানীয় বাসিন্দারাও সরাসরি উপকৃত হন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমদ, বিএমডির সহকারী পরিচালক আজিজুল হক, বুয়েটের অধ্যাপক ড. এ. কে. এম সাইফুল ইসলাম, ইউএপি ডিন ড. আবু সাইদ এম আহমদ, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মো. আলী রেজা খান, স্থপতি রফিক আজম, অধ্যাপক মো. ফয়েজ উল্লাহ, স্থপতি আসিফ ইমরান খান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও কোম্পানীগঞ্জ ইউএনও মো. রবিন মিয়া।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেটে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকের আগ্রহ আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X