কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত এলাকার জন্য ছাত্রশিবিরের হেল্পলাইন চালু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বন্যাকবলিত এলাকায় উদ্ধার কাজ ও জরুরী সেবার জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা সিটি ও জেলাসহ প্রাথমিকভাবে দেশের বন্যাকবলিত ৫টি জেলার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ছাত্রশিবিরের হটলাইন নম্বর চালু থাকবে।

যে কোনো প্রয়োজনে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশন রাসেল আহমেদ : ০১৭৪৯-৪০৯৪৯৪

কুমিল্লা জেলা জাহিদুল ইসলাম : ০১৬৪৬-৫২২৯৬৬ মহিউদ্দিন রনি : ০১৬০৫-৭১৫৫১৭

লক্ষ্মীপুর জেলা আব্দুল আউয়াল হামদু : ০১৮৩২-৩৭২০৪৩ রাসেল মাহমুদ : ০১৭৮০-৪১০২২০

নোয়াখালী জেলা হাবিবুর রহমান আরমান : ০১৮৭৯-২২৩০৪৮ দাউদ ইসলাম : ০১৯৯০-৩৬৯৯২০ সাইফুর রসূল ফুয়াদ : ০১৮৭৫-৪৬৯০৩৪

ফেনী জেলা ইমাম হোসাইন : ০১৬৪৪-৮৩৯২৯৪ ইমাম হোসেন আরমান : ০১৮১৪-২৮৬৪৮৮ শফিকুল ইসলাম : ০১৮৬৪-৭১৯১৪৭

খাগড়াছড়ি জেলা মো. মাইনুদ্দিন : ০১৫১৮-৩২৭৪৯৯ আবদুস সাত্তার : ০১৫১৮-৩৯৬৫১২

উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২১ আগস্ট) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা তলিয়ে সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। শিশুসহ বয়স্ক নারী-পুরুষ, আসবাবপত্র, হাঁস-মুরগি, গবাদিপশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন।

এমতাবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো অতীব জরুরি হয়ে পড়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও সচেতন নাগরিকদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X