কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পিআইবির দায়িত্বে আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা সচিত্র বাংলাদেশ এর সম্পাদক, দিনাজপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীতে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে পিআইবির কর্মকর্তা- কর্মচারীরা প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে নব নিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে পিআইবির সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ ও তার অন্যতম সহযোগী পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসেনের দুর্নীতি-অনিয়ম নিয়ে আলোচনা হয়।

উপস্থিত পিআইবির কর্মকর্তা- কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসেনকে অপসারণ করে কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

অনুষ্ঠানে পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতান রাব্বী, সহকারী সম্পাদক শাহেলা আক্তার, সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, জ্যেষ্ঠ গবেষক কামরুন নাহার, প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞা, হিসাব সহকারী মিজানুর রহমান সরকার, কম্পিউটার অপারেটর তোফায়েল আহমেদসহ পিআইবির সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X