কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শায়খ আহমাদুল্লাহর ত্রাণ কার্যক্রম পরিদর্শনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত

শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত

বন্যার্তদের জন্য শত শত টন ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ। তার প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

জানা গেছে, পরিস্থিতি ক্রমেই আরও অবনতি হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ প্রকট আকার ধারণ করছে। দেখা দিচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সে সংকট কমাতে অন্তত ৫০০ টন ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ।

তিনি জানান, বুধবার তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্রাক ফেনীর উদ্দেশে চলে গেছে। দ্রুতই সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

এদিকে শুক্রবার আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা কার্যক্রম পরিদর্শনে গিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান। শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। এ সময় তিনি আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন।

শায়েখ আহমাদুল্লাহ লিখেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে জানানো হয়, দ্বিতীয় ধাপে আরও ৩৫ হাজার পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। যার জন্য ৫০০ টন মালামাল কেনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যার মধ্যে আছে- ২০০ টন চাল, ২০ হাজার বোতল তেল, ৩০ টন খেজুর, ৩০ টন চিড়া, ৪০ টন ডাল, ২৭.৫ টন লবণ, ১৫ টন চিনি, ২০ হাজার পিস পানির বোতল। এছাড়া দেড় লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই প্রস্তুত করা হচ্ছে। এসব মালামাল ঢাকায় প্যাকেজিং হবে শুক্রবার সকাল থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X