চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের পদক্ষেপ চাইলেন চসিক মেয়র

চসিক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি : কালবেলা
চসিক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি : কালবেলা

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে এ গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে চসিক মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কাছে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডা. শাহাদাত বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষ অন্যায় নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। একজন নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এখনই সময় বিশ্বনেতৃত্বের মানবিক দায়িত্ব পালনের।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সব সময় ফিলিস্তিনের পাশে ছিল, আছে এবং থাকবে। মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের অবস্থান ঐতিহাসিকভাবে দৃঢ়।

সাক্ষাৎ শেষে মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের হাতে সংহতির প্রতীকী স্মারক তুলে দেন। রাষ্ট্রদূত ইউসুফ রামাদান চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের অবিচল সমর্থনের প্রশংসা করেন।

আরও পড়ুন : উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এবং অ্যাডভোকেট আরিফ রেজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X