কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অভূতপূর্ব ঘটনাবহুল এক দিন পার হলো আজ : আলহামদুলিল্লাহ

আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম। ইনসেটে শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম। ইনসেটে শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে এগিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্যতম হলো শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন। শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এমনকি এ কাজে অংশ নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। ত্রাণ সহায়তা নিয়ে আসসুন্নাহ ফাউন্ডেশনের আজকের কার্যক্রমের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, অভূতপূর্ব ঘটনাবহুল এক দিন পার হলো আজ। স্বেচ্ছাশ্রম দেয়ার জন্যও যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে, আমাদের ধারণার বাইরে ছিল।

তিনি লিখেন, আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পা হারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি জানান, প্রাথমিকভাবে ২০ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজের কিছু অংশের কাজ আজ শেষ হয়েছে। এই কাজ শেষ হতে আরও দুদিন লাগবে। এছাড়া ৪০ হাজার পরিবারের জন্য ভারী খাবারের পরিকল্পনা থাকলেও সেটা বৃদ্ধি করে ৫০ হাজার করা হয়েছে। ভারী খাবারের কিছু অংশের কাজও সম্পন্ন হয়েছে আজ।

আহমাদুল্লাহ জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৪ হাজার পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে ৫ হাজার করা হয়েছে। ঘর হারানো ৫ হাজার পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তাওফিক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X