কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বন্যা মোকাবিলায় নদ-নদী খনন অপরিহার্য : জাতীয় কমিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্যা মোকাবিলায় দেশের সকল নদনদী খননের আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এ ছাড়া নদী খননের নামে গত ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটের তদন্ত করে দায়ীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছে নাগরিক সংগঠনটি।

রোববার (২৫ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারের কাছে এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ভাটির দেশ। এখানে বর্ষা মৌসুমে স্বাভাবিকভাবেই উজানের পানি আসবে। আবার বড় বড় নদীসহ দেশের সিংহভাগ নদী দখল-দূষণ, অবহেলা আর তীব্র নাব্যসংকটে বিপন্নপ্রায়। আন্তঃসীমান্ত নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে ফারাক্কা বাঁধ ও তিস্তা ব্যারাজের মতো সমস্যাও রয়েছেই। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত মাঝেমধ্যে অতিবর্ষণ ও ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস আঘাত হানছে। এ পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় নদীগুলোর পানি ধারণক্ষমতা বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে।

বিবৃতিদাতারা বলেন, সব নদনদী খনন করে গভীরতা বাড়াতে হবে; যাতে দেশের সব নদনদীর পানি ধারণক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বাংলাদেশ-ভারতের ওপর দিয়ে প্রবাহিত ৫৪টি আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান জাতীয় কমিটির নেতারা।

নদী খনন ও বিলুপ্ত নৌপথ উদ্ধারের নামে গত ১৫ বছর দুর্নীতি ও লুটপাটের মচ্ছব হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চপর্যায়ের জাতীয় তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিবাজ মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের আইনের আওতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X