বাসস
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে সহসাই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে না : বিইআরসি চেয়ারম্যান

বক্তব্য রাখছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। ছবি : বাসস
বক্তব্য রাখছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। ছবি : বাসস

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, দেশে সহসাই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে না। বিগত সরকার এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করত। কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ম বাতিল করেছে।

সোমবার (২৬ আগস্ট) হবিগঞ্জ প্রেস ক্লাবে খোয়াই রিভার ওয়াটার কিপার ও পরিবেশবাদী সংগঠন ধরা আয়োজিত ‘খোয়াই অববাহিকায় বন্যা ও জলাবদ্ধতা, কারণ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জালাল আহমেদ বলেন, ‘বিগত সরকার এনার্জি রেগুলেটরি কমিশনকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াত। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির নিয়ম বাতিল করেছে। দাম বৃদ্ধি করলে এনার্জি রেগুলেটরি কমিশনই করবে। এর জন্য এ কমিশনের একটি দাম নির্ধারণী প্রক্রিয়া রয়েছে। সে প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।’

তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের জন্য তিন বছরের চুক্তি ছিল। কিন্তু অনেকগুলোর চুক্তি নবায়ন করার সময় মূল্যের বিষয়টি যথাযথ সমন্বয় হয়নি। এসব অনিয়মের বিষয় খতিয়ে দেখা হবে। যারা চুক্তি অনুযায়ী বিদ্যুৎ দিচ্ছে, তাদের সঙ্গে চুক্তি অব্যাহত থাকবে। অন্যগুলো বাতিল করা হবে।

বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, খোয়াই নদী ও পুরাতন খোয়াই নদী নিয়ে ২ হাজার কোটি টাকার যে উন্নয়ন প্রকল্পটি বাতিল করা হয়েছে, তা নিয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণের চেষ্টা করা হবে। সিএস ও আরএস ম্যাপ দেখে নদীর অবস্থান নিরূপণ করে কারা নদীর ভেতরে আছে আর কারা বাইরে আছে, তার তালিকা করলে অনেকেই নদীর জায়গা ছেড়ে দিতে বাধ্য হবে। নদীতে যাতে কেউ ময়লা না ফেলে, তার জন্য সচেতনতামূলক প্রোগ্রাম করতে হবে। পরিবেশ আন্দোলন কর্মী কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপারের তোফাজ্জল সোহেল ধারণাপত্র উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১০

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১১

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১২

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৪

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৫

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নামাজরত মুসল্লির মৃত্যু

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০
X