ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ ইসলামিক রিলিফ বাংলাদেশের

ইসলামিক রিলিফ বাংলাদেশের ত্রাণ বিতরণ। ছবি : কালবেলা
ইসলামিক রিলিফ বাংলাদেশের ত্রাণ বিতরণ। ছবি : কালবেলা

ইসলামিক রিলিফ বাংলাদেশ বন্যাকবলিত ১৫ হাজার পরিবারের জন্য শুকনো খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, বহুমুখী নগদ অনুদান, স্বাস্থ্যবিধি সামগ্রী এবং ঘর মেরামত সামগ্রী বিতরণের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে। যার প্রাথমিক বরাদ্দ ১১ কোটি টাকা। পাশাপাশি সংস্থাটি ঘর মেরামত, কৃষি ও পশুপালনের জন্য সহায়তা এবং স্যানিটেশনসহ বিভিন্ন পুনরুদ্ধার কার্যক্রমের পরিকল্পনা করেছে।

বুধবার (২৮ আগস্ট) ইসলামিক রিলিফ বাংলাদেশের এডভোকেসি অ্যান্ড কমিউনেকশনস কোঅর্ডিনেটর সফিউল আযমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক রিলিফ বাংলাদেশ ২৫ আগস্ট ২০২৪ থেকে একটি সমন্বিত বন্যা প্রতিক্রিয়া কার্যক্রম শুরু করেছে, যা ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী এবং সদর উপজেলা, কুমিল্লা জেলার বুড়িচং এবং মনোহরগঞ্জ; নোয়াখালী জেলার সেনবাগসহ কয়েকটি জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। ইসলামিক রিলিফ প্রায় ১৫,০০০ পরিবারের জন্য শুকনো খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, বহুমুখী নগদ অনুদান, স্বাস্থ্যবিধি সামগ্রী এবং ঘর মেরামত সামগ্রী বিতরণের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা প্রদান করছে, যার প্রাথমিক বাজেট ১১ কোটি টাকা।

এতে আরও বলা হয়, তাৎক্ষণিক ত্রাণ প্রচেষ্টার পাশাপাশি ইসলামিক রিলিফ বাংলাদেশ আরও পুনরুদ্ধার কার্যক্রম পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে ঘর মেরামত, কৃষি ও পশুপালনের জন্য সহায়তা, কাজের বিনিময়ে নগদ অর্থ প্রদান কর্মসূচি, পুনর্বাসন কাজে নগদ অনুদান এবং উন্নত পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) উদ্যোগ। সাম্প্রতিক বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা সঠিক ও সুষ্ঠুভাবে সময়মতো বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১২

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৩

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৪

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৫

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৬

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৭

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৮

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৯

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

২০
X