কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য একদিনের বেতন দিলেন ২ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার পানিতের প্লাবিত নোয়াখালীর সুবর্ণচর এলাকা। ছবি : কালবেলা
বন্যার পানিতের প্লাবিত নোয়াখালীর সুবর্ণচর এলাকা। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লাখ ৬৪ হাজার টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছে বলে জানা গেছে।

৩০ আগস্ট (শুক্রবার) জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লাখ ৬৪ হাজার ৬১ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকা জমা প্রদান করেছে। এই অর্থ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন থেকে সংগৃহীত।

বিজ্ঞপ্তিটিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৪৬ লক্ষ ৬৪ হাজার ৬১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ১১ হাজার ৮৮০ টাকা, বন অধিদপ্তর ৩৫ লাখ টাকা, পরিবেশ অধিদপ্তর ৩ লাখ ৩৫ হাজার ৪৫ টাকা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ৩ লাখ ১৫ হাজার ৩০১ টাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ৩ লাখ ৩ হাজার ১২২ টাকা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ৪০ হাজার ৪৭১ টাকা, বাংলাদেশ রাবার বোর্ড ২০ হাজার ৫৯০ টাকা এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৩৭ হাজার ৬৫২ টাকা প্রদান করেছে।

অপরদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ৪ হাজার ৫০ টাকা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৪৩ লাখ টাকা, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ৬৭ হাজার ৭১৫ টাকা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ২২ হাজার ২০০ টাকা, নদী গবেষণা ইনস্টিটিউট ১ লাখ ৪৫ হাজার টাকা, এবং যৌথ নদী কমিশন ২১ হাজার ২৭৬ টাকা প্রদান করেছে।

এ ছাড়া সংবাদ বিজ্ঞপ্তিটি টেলিভিশনের স্ক্রলে প্রচারের অনুরোধ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X