কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপিতে বদলি হয়ে এলো ২২ পুলিশ সুপার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

পুলিশ প্রশাসনের রদবদলের পর বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া ২২ কর্মকর্তারা হলেন, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ওসমান গণি, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শামীম হোসেন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. ছালেহ উদ্দিন, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সারোয়ার জাহান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল ফজল মহাম্মদ তারিক হোসেন খান, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এ তালিকায় আরও রয়েছে মো. নজরুল ইসলাম, এপিবিএন-১২ এর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পুলিশের ঢাকা (টিআর) পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, আরআরএফ রংপুর অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রেজাউল করিম, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, পুলিশের ঢাকা (টিআর) পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আমির খসরু, ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, আরএমপির উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিআইডির বিশেষ পুলিশ সুপার তাহমিনা তাকিয়া, র‌্যাবের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এবং র‌্যাবের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের।

এর আগে, বাংলাদেশ পুলিশ প্রশাসনে আবারও বড় রদবদল। উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় ১৯ কর্মকর্তা এবং ডিআইজি পদমর্যাদায় ১৬ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

বদলির প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১০

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৩

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৪

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৫

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৬

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৭

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৮

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৯

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

২০
X