কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য সাশ্রয়ী মূল্যে মিলবে চাল ও আটা

খাদ্যসচিব ইসমাইল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত
খাদ্যসচিব ইসমাইল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত

বন্যাদুর্গত এলাকায় তিন মাস পর্যন্ত সাশ্রয়ী মূল্যে চাল ও আটা বিক্রি করা হবে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্যসচিব ইসমাইল হোসেন এ তথ্য জানান। ইসমাইল হোসেন বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১৪ জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে দুর্গত এলাকার পৌরসভা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে চাল-আটা পৌঁছে দিবে খাদ্য মন্ত্রণালয়। দেশের ১৪ জেলার বন্যাদুর্গত এলাকায় ২৩০টি কেন্দ্রে সাশ্রয়ী মূল্যে এ কার্যক্রম পরিচালনা করা হবে। দৈনিক ২৩০ টন চাল ও ২৩০ টন আটা বিক্রি করা হবে। নির্ধারিত প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা করে বিক্রি করা হবে।

তিনি বলেন, গত দুই সপ্তাহে বাজারে চালের দাম কমেছে। চালের মানের ওপর প্রতি কেজিতে ২ থেকে সাড়ে ৪ টাকা দাম কমেছে। বর্তমানে সরকারের চাল আমদানির কোনো পরিকল্পনা নেই। এ ছাড়া ৫০ হাজার টন গম নিয়ে রাশিয়া থেকে একটি জাহাজ এসেছে। চট্টগ্রামে এই গম খালাস হচ্ছে।

তিনি আরও বলেন, গতকাল (৩১ আগস্ট) বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ শেষ হয়েছে। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১১ লাখ টন। সংগ্রহ হয়েছে ১১ লাখ ২৫ হাজার ৩৮১ টন। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ টন। সংগ্রহের পরিমাণ ২ লাখ ৯৬ হাজার ৭৯ টন। আতপ চাল সংগ্রহ হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৮ টন। এ ছাড়া, ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ করা হয়েছে মাত্র ৩৭ টন।

খাদ্যসচিব বলেন, বর্তমানে সরকারি খাদ্য গুদামে ১৯ লাখ ৭৩ হাজার ৪৩৩ টন খাদ্যশস্য মজুত আছে। এসব খাদ্যশস্য সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোন ধরনের সংকট নেই। দেশজুড়ে মনিটরিংয়ের কারণে চালের দাম কিছুটা কমে এসেছে। মূল্য পরিস্থিতিও স্বস্তিদায়ক অবস্থায় আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X