কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আগস্টে ১৪৭ নারী ও কন্যা নির্যাতনের শিকার : মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

সারা দেশে আগস্টে ১৪৭ নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৫১ কন্যা এবং ৯৬ নারী ধর্ষণের শিকার হয়েছে। তারমধ্যে তিনজন কন্যাসহ সাতজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, দুজন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ১ জন কন্যাসহ ২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, যৌন নিপীড়নের শিকার হয়েছে ৯ কন্যাসহ ১১ জন। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ১ কন্যা। নারী ও কন্যা পাচারের ঘটনার শিকার একজন। তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৫ জন, এরমধ্যে ১ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৫ কন্যাসহ ১৭ জন।

পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩টি। ১ গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ২ কন্যাসহ ৩০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও ১ কন্যাসহ ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১ কন্যাসহ ১২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৪ কন্যাসহ ১১ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। চার কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এ ছাড়াও ১ কন্যাসহ দুজনকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ৩টি এবং বাল্যবিয়ের চেষ্টার ঘটনা ঘটেছে ১টি। ১ কন্যা সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এ ছাড়া ২ কন্যাসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

এর আগে গত বছর আগস্টে ২৭৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১৩৫ শিশু ও ১৩৮ নারী নির্যাতনের শিকার হয়েছেন।

সেখানে ধর্ষণের শিকার হয়েছে ৪২ শিশুসহ ৬১ নারী। ছয় শিশুসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, সাত শিশুসহ ১০ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৫ কন্যাসহ ২২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে তিন শিশু। এক শিশু অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন এক শিশুসহ ১৫ জন। এর মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে শিশুসহ সাতজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন পাঁচ মেয়েসহ ১৮ নারী। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাতজন। দুই শিশুসহ তিন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে এক শিশু গৃহকর্মী হত্যার শিকার হয়েছে।

বিভিন্ন কারণে ছয় মেয়েসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। এক শিশুকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া আট শিশুসহ ২৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৪ শিশুসহ ৩০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৭ শিশুসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। ফতোয়ার ঘটনার শিকার হয়েছেন একজন। এক শিশু সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ১০টি, এর মধ্যে প্রতিরোধ করা হয়েছে ৭টি। এ ছাড়া সাত শিশুসহ ১৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১০

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১১

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১২

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৪

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৫

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নামাজরত মুসল্লির মৃত্যু

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০
X