রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শরিয়াহভিত্তিক আদর্শ নিকাহ ব্যুরো ও কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে ঢাকার আঁটিবাজারে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক জানান, কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন বাদী হয়ে গত পরশু একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাসেমী বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে আছেন।

এদিকে কাসেমীর গ্রেপ্তারের পর ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দিয়েছেন তার স্ত্রী তামান্না হাতুন।

পোস্টে তিনি লিখেছেন, ‘অবশেষে বহু দিন ধরে চলা আমার সংগ্রাম, চেষ্টা ও মেহনতের পর আপনাদের চোখের মণি মামুনুর রশিদ কাসেমীকে পুলিশ গ্রেফতার করেছে। আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের সত্যতা আজ প্রমাণিত।’

কাসেমী তার মতো আরও বহু মেয়ের সঙ্গে প্রতারণা করেছেন অভিযোগ করে তিনি বলেন, ‘আমি শুধু নিজের কথাই ভাবিনি, আমার বিশ্বাস, আমার মতো আরও বহু মেয়ের সঙ্গে সে প্রতারণা করেছে। আমি চাই, তারাও আমার মতো ন্যায়ের পথে দাঁড়ানোর সুযোগ পাক। মামুনের সব অপকর্ম দেশের মানুষের সামনে প্রকাশ হোক। এইটাই আমার একমাত্র প্রত্যাশা।’

তিনি লেখেন, ‘ইসলামের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে ব্যক্তিগত খায়েশ পূরণের হাতিয়ার বানানো শুধু প্রতারণা নয়, এটি ইসলামকে অপমান করারই নামান্তর।’

অন্য ভুক্তভোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তামান্না বলেন, ‘আমার বাইরে যারা যারা মামুনের প্রতারণা, কাবিন ছাড়া নামমাত্র দেনমোহরে তথাকথিত বিয়ের ফাঁদে পড়েছ, তোমরা তোমাদের কষ্টের সত্যটা বলতে আমার সঙ্গে যোগাযোগ করো। সত্য প্রকাশ হবেই, তবে সেই সাহস আমাদেরই দেখাতে হবে। আমরা পারবই, ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X