বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন ঢাকা সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা অল্প সময়ের জন্য আসছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। আমরা চেষ্টা করব, তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, সেটাকে এগিয়ে নেওয়ার।

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এটা এখন এই মুহূর্তে বলতে পারব না, আমরা এটা নিয়ে কী করতে যাচ্ছি।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকা‌রের স‌ঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়তে তিনি ঢাকায় আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড।

এসময় সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়া ৫৭ শ্রমিকের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের অনেক সমস্যা আমরা ঢাকা থেকেই তৈরি করে দেই। আমরা চাইব, ঢাকা থেকেই যেন কম সমস্যা নিয়ে যেতে পারে। ওখানে গিয়ে যেন ভালো সার্ভিস ডেলিভারি পেতে পারেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এ সময় ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নো‌বেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূ‌সের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। এই কারণে চলতি মাসের মাঝামাঝিতে একটি মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যোগদানের আগেই ঢাকাতে আসবে মার্কিন প্রতিনিধি দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X