কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।। ছবি : কালবেলা

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে ছাত্ররা।

বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচি শুরু হবে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

মার্চ কর্মসূচিটি প্রথমে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কাওরান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে।

বৃহস্পতিবার এই শহীদি মার্চ কর্মসূচিতে রাজধানীর সব মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সারজিস আলম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদারসহ সমন্বয়ক ও সহসমন্বয়করা।

এদিকে জনমত গঠনে আগামী ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।

আবু বাকের মজুমদার বলেন, ৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনব। ছাত্রজনতা থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১০

নাহিদা আক্তারের রেকর্ড

১১

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১২

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৩

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৪

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৫

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৬

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৭

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৮

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৯

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

২০
X