কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

ডাক বিভাগের কর্মীদের জনগণের সেবা করার নির্দেশ নাহিদের

আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা নাহিদ এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল- তাই ডাক বিভাগকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

নাহিদ আরও বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক-মহানায়ক নয়। জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক। সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এ সুযোগটা এসেছে, তাই ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।

মতবিনিময়কালে ডাক বিভাগের প্রতিষ্ঠান স্বাতন্ত্র্য, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাগুলো, সেবার বৈচিত্র্যগুলো এবং অর্জন এবং অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X