কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণকে সেবা দেওয়া সরকারি কর্মচারীদের মূল কাজ’

সনদ বিতরণকালে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : কালবেলা
সনদ বিতরণকালে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি : কালবেলা

শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হলো জনগণকে সেবা দেওয়া। উদাহরণস্বরূপ বলা যায় কৃষি বিভাগ কৃষকদের, মৎস্য বিভাগ মৎস্যজীবীদের যেমন সাহায্য করবে তেমনি পুলিশ বিভাগ পুলিশি বিষয়ে জনগণকে সহায়তা করবে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন। সর্বক্ষেত্রে কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে। একইসাথে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জনগণের সেবাদানে পারদর্শিতা ও আন্তরিক হতে হবে। একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতা তার কাজের মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সকল নাগরিককে সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে। একথা ভুলে গেলে চলবে না যে, জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কোনো করুণা নয়।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থান পরবর্তীতে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কণ্টাকাকীর্ণ। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোনো পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারি। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে।

এসময় তিনি ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে বিশতম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের নিকট ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তাকে এ বছরের ৯ মার্চ হতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X