কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের বেতন কত হওয়া উচিত, মতামত দেওয়া যাবে অনলাইনে 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে সমাজের বিভিন্ন শ্রেণির মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় বেতন কমিশন-২০২৫। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে চার ধরনের প্রশ্নমালার মাধ্যমে চাকরিজীবী, সাধারণ জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমিতির মতামত সংগ্রহ করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে জাতীয় বেতন কমিশন-২০২৫ অনলাইন জরিপ শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এই জরিপ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। অংশগ্রহণের জন্য নাগরিকদের পে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশের যে কোনো নাগরিক এ জরিপে অংশ নিতে পারবেন।

গত ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার। নতুন বেতন কাঠামো প্রণয়নের অংশ হিসেবে কমিশন অনলাইনে নাগরিকদের মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে।

জরিপে যা জানতে চাওয়া হয়েছে

জাতীয় বেতন স্কেলবিষয়ক অনলাইন জরিপে সাধারণ নাগরিকদের জন্য মোট ৩৫টি প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—একটি সরকারি চাকরিজীবীর ছয় সদস্যের পরিবারের জন্য সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত, বেতন-ভাতা মূল্যস্ফীতির সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায়, শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রয়োজন আছে কি না, এসব বিষয়।

এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত বাড়িভাড়া যথেষ্ট কি না, বেতন কম হওয়ার কারণে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠেন কি না, অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা পর্যাপ্ত কিনা এবং এ সুবিধা বাড়ানো উচিত কি না— সেসব নিয়েও মতামত দিতে পারবেন সাধারণ নাগরিকরা।

কমিশনের অবস্থান

প্রশ্নমালার শুরুতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫-এর অন্যতম লক্ষ্য হলো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি টেকসই ও ব্যাপকভিত্তিক বেতন কাঠামো প্রণয়ন করা।

কমিশনের ভাষ্য, এই কাঠামো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও সামগ্রিক উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আর নাগরিকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই তারা একটি ন্যায়সংগত ও কার্যকর বেতন কাঠামোর সুপারিশ তৈরি করতে পারবে।

এর আগে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এরই মধ্যে কাজ শুরু করেছে। একটি ন্যায়সংগত ও কার্যকর বেতন কাঠামোর সুপারিশ তৈরি করার লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন চারটি পৃথক প্রশ্নমালা তৈরি করেছে—চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটি। সংশ্লিষ্ট যে কেউ এই প্রশ্নমালা পূরণ করতে পারবেন। প্রশ্নমালা পাওয়া যাবে কমিশনের paycommission2025.gov.bd ওয়েবসাইটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X