কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ঢাবির মোহাম্মদ আজম

ড. মোহাম্মদ আজম। ছবি : সংগৃহীত
ড. মোহাম্মদ আজম। ছবি : সংগৃহীত

লেখক ও অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা ২৬(২) এবং ধারা ২৬(৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

মোহাম্মদ আজম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

ড. আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, সম্পাদিত গ্রন্থ ‘নির্বাচিত কবিতা : সৈয়দ আলী আহসান’, ‘কবি ও কবিতার সন্ধানে’।

উল্লেখ্য, গত ১০ আগস্ট বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেন। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।

হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালের জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। এ ছাড়া তিনি ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত সৌদি আরবের বাদশাহ খালিদ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। পরে তিনি ২০১৬ সালের আগস্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X