কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৪:০৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
হিরো আলমকে নিয়ে বিবৃতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে যা বললেন পিটার হাস

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস

সম্প্রতি ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৩টি বিদেশি মিশনের যৌথ বিবৃতিকে ‘ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, অন্যান্য দেশ যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন তোলে তখন যুক্তরাষ্ট্র তাদের কথা শোনে এবং তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসেবে নেওয়া হয় না।

আরও পড়ুন : ১৩ কূটনীতিককে ডেকে অসন্তোষ জানাল সরকার

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে আগ্রহী। বাংলাদেশের জনগণ সরকার বেছে নেওয়ার ক্ষমতা রাখবে এমন নির্বাচনেই যুক্তরাষ্ট্র আগ্রহী।’

পিটার বলেন, আমরা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা কমার প্রসঙ্গে আলোচনা করেছি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

এর আগে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ায় গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন এবং ১২ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে সেদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই কাজে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়েছে। নিয়ম অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ না করে কূটনীতিকদের এমন আচরণ পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে। আমরা তাদের কূটনৈতিক আচরণবিধিসম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হওয়ার পরামর্শ দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X