কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পররাষ্ট্র সচিব হিসেবে কাজ শুরু করেছেন জসীম উদ্দিন

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার কাজ শুরুর এক মাসের মাথায় বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে চীনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কূটনীতিক কাতার ও গ্রিসেও বাংলাদেশ মিশনের নেতৃত্ব দিয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে যোগ দিয়েছেন জসীম উদ্দিন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার প্রোফাইলসহ ছবিও যুক্ত করা হয়েছে।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক সূত্রে জানা যায়, নতুন পররাষ্ট্র সচিব সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি প্রাইভেসি রক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

বৈঠকের একটি সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন পররাষ্ট্র সচিব বলেছেন, ‘কারও প্রতি বিরাগভাজন হয়ে এমন কিছু করা যাবে না যাতে করে দেশের ক্ষতি হয়। অন্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিযোগিতা নয়, দেশের সামগ্রিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে।’

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করা রাষ্ট্রদূত জসীম ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর করেছেন। ২০১৪ সালে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি এনডিসি কোর্স সম্পন্ন করেন।

কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আনার স্বীকৃতিতে রাষ্ট্রদূত জসীম উদ্দিনের নেতৃত্বে এথেন্সে বাংলাদেশ দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পুরস্কার পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১০

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১২

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৩

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৪

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৫

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৭

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৮

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৯

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

২০
X