কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সঙ্গে ঢাকাস্থ ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশির সাক্ষাৎ

বিএনপির সঙ্গে ঢাকাস্থ ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশির সাক্ষাৎ। ছবি : কালবেলা
বিএনপির সঙ্গে ঢাকাস্থ ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশির সাক্ষাৎ। ছবি : কালবেলা

ঢাকাস্থ ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির স্থায়ী কমিটির নেতারা। রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে সাক্ষাৎ করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এদিকে আজ রোববার (৮ সেপ্টেম্বর ) নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছেন বিচারক।

ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। তবে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন আদালত। একই সঙ্গে আগামী ধার্য তারিখে সাক্ষীদের উপস্থিত করতে দুদকে নির্দেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X