কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে কড়া বার্তা হাসনাতের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে সর্তকবার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (০৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুশিয়ারী দিয়ে একটি পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে।

ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।

আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে।’

এদিকে রোববার (৮ সেপ্টেম্বর) ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যাম্পাসে এতদিন যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুড়বৃত্তিক। কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র, সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে। ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের আধিকার আদায় করতে পারব না।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা যদি সুস্থ ধারার রাজনীতি না করি তাহলে আরেকটি ফ্যাসিস্টের গোড়াপত্তন হবে। আমাদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ প্রচলিত মতবাদের বিরুদ্ধে আরেকটি মতবাদ তৈরি করতে হবে। তার জন্য আমাদের চব্বিশের আন্দোলনকারী প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X