শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বের হয়ে আসতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সীমান্ত হত্যা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এরপরও সীমান্ত হত্যার ঘটনা ঘটছে। প্রতিবাদে কাজ না হলে আমরা কি বিচার চাইব- এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আপনারা খেঁয়াল করেছেন কি না আমি জানি না। আমাদের এই মুহূর্তে এটুকুই করার আছে। আমরা তো এটাতে যুদ্ধ বাঁধাবো না।

তিনি বলেন, এটা খুব সংবেধশীল ইস্যু। সেটা আমরা প্রতি মুহূর্তে বলছি আমরা আশা করব যে, তারা (ভারত) এটি আমলে নেবে। আমরা বলেছি, যারা এটা করেছে তাদের বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা আমাদের নোটে উল্লেখ করেছি। আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এটার নিন্দা জানাই।

সর্বশেষ স্বর্ণা দাস নিহ‌তের তিন দিনের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। সেই প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল (০৯ সেপ্টেম্বর) যেটা হলো সেটা নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাব। যেখানে আমাদের সুযোগ হবে আমরা বলব। এটা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা রাখছে। সেটা দুই দেশের স্বার্থে এটা থেকে বেরিয়ে আসা উচিত। এটা ভারতের পক্ষে উপকার করছে বলে আমি কাউকে বলতে শুনিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X