কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে : প্রণয় ভার্মা

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : কালবেলা
পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : কালবেলা

বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান

তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। আমাদের সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে। বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আগামীতে এই সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আজও আলোচনা হয়েছে।

তবে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান প্রণয় ভার্মা। সাংবাদিকদের প্রশ্ন ছিল ‘সীমান্ত হত্যা’ এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য আছে কি না।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এরপর তিনি চলে যান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X