কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার সংগঠন সোচ্চারের নতুন পরিচালনা পরিষদ গঠিত

ড. শিব্বির আহমদ ও মোহাম্মদ কামরুল ইসলাম (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত
ড. শিব্বির আহমদ ও মোহাম্মদ কামরুল ইসলাম (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চারের নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন উন্নয়ন অর্থনিতিবিদ ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্টডক্টোরাল ফেলো ড. শিব্বির আহমদ এবং সেক্রেটারি নিযুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর পিএইডি গবেষক মোহাম্মদ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সোচ্চারের মিডিয়া ও পাবলিকেশন ডিরেক্টর শফিকুল ইসলাম মাহফুজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিচালনা পরিষদে অন্যদের মধ্যে আছেন ভিক্টিম সাপোর্ট বিভাগের ডিরেক্টর- ফিল্যান্ড স্মিথ ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজুল হাসান, আউটরিচ এবং কমিউনিকেশন বিভাগের ডিরেক্টর- ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের পিএইচডি গবেষক রাহনুমা সিদ্দিকা, মিডিয়া ও পাবলিকেশন বিভাগের- ডিরেক্টর ইউনিভার্সিটি অব আলাবামা বার্মিংহামের পিএইচডি গবেষক শফিকুল ইসলাম মাহফুজ, এবং ট্রেজারার- ইউনিভার্সিটি অব মিজৌরি কলম্বিয়ার পিএইচডি গবেষক বোরহান উদ্দিন।

উল্লেখ্য, সোচ্চার- ‘Torture WatchDog Bangladesh’ গত ফেব্রুয়ারি ২০২৪ এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে।

এটি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটে নিবন্ধিত একটি মানবাধিকার সংগঠন যা বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে কাজ করে। বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রনির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি, ভিক্টিমদের বিচার পেতে সহায়তা, নির্যাতন বন্ধে অ্যাডভোকেসি করে থাকে। নির্যাতনের ভিক্টিমদের জবানবন্দী প্রকাশ, নির্যাতকদের পরিচয় তুলে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আন্দোলনকারীদের তালিকা প্রকাশ ও আন্দোলনের বিভিন্ন বিষয়ে ডকুমেন্টেশন করাসহ বিভিন্ন প্রজেক্টে সোচ্চার কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X