কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের সহায়তায় তহবিল গঠনে কনসার্ট

বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল গঠনে কনসার্ট। ছবি : কালবেলা
বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল গঠনে কনসার্ট। ছবি : কালবেলা

দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে সাম্প্রতিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার পরিবার। বন্যাপীড়িত সেই মানুষগুলোকে নতুন ঘর তৈরি করে দিতে কনসার্টের আয়োজন করে স্বপ্নপুরী নাট্যদল এবং মোহাম্মদপুর মিউজিশিয়ান শিল্পীরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত মোহাম্মদপুরের শ্যামলি পার্ক মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এ সময় দর্শনার্থীরা যে যার সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করেন।

কনসার্টে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী শফি মণ্ডল, চিশতি বাউল এবং কোহিনুর আক্তার গোলাপি।

এছাড়াও নাবিল, ইমন, রনি, সুজন, অর্নব, শাকিল, প্রান্ত, মাহিনী, সজিব, মুন্নীসহ স্থানীয় সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সহযোগিতা করেন- থার্ড আই ফাউন্ডেশন, ইচ্ছে ফাউন্ডেশন, গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা, স্বপ্নপুরী কল্যাণ সংস্থা ও সিআইবি মানব কল্যাণ সংস্থা।

আয়োজনের বিষয়ে স্বপ্নপুরী নাট্যদলের সদস্য সচিব এজাজ আহমেদ বলেন, ‘আমরা সব সময় আমাদের সংগঠনের উদ্যোগে সামাজিক কাজ করি। বন্যার্তদের জন্য এটা আমাদের একটি চেষ্টা। আমরা খুবই আনন্দিত, হাজার হাজার মানুষ আমাদের এই আয়োজনে এগিয়ে এসেছেন।’

মোহাম্মদপুর মিউজিশিয়ান শিল্পী সংগঠনের প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন বলেন, ‘আমরা যেহেতু শিল্পী। আমরা আমাদের মেধা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সংগৃহীত অর্থ দিয়ে বন্যার্তদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছি।’

ইচ্ছে ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল রায় বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবসময়ই পীড়িত মানুষের সেবায় এগিয়ে আসার চেষ্টা করেছি। আজকের এই আয়োজনও তারই একটি অংশ। আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷’

অনুষ্ঠানে আসা ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ বলেন, আমরা মানুষের সহযোগিতা করার যে জোয়ার দেশে এসেছে, বিদেশিদের থেকে অর্থ না নিয়ে আমরা নিজেরাই নিজেদের সহযোগিতা করতে পারি। এটা একটা বড় সাফল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১০

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১১

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১২

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৩

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৪

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৫

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৬

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৭

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৮

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৯

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

২০
X