কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি জানান।

ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি ব্যক্তিগত ক্ষুদে বার্তার স্ক্রিনশট সংযুক্ত করেন। তাতে ১ লাখ ৫ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা করার তথ্য ছিল।

আসিফ মাহমুদ লেখেন, ‘আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।’

গত আগস্ট মাসেই নিজের প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি লিখেছিলেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X