কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালুতে জোর বাংলাদেশের

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ ই হেরু হৃদয়ান্ত সুবোলোর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ ই হেরু হৃদয়ান্ত সুবোলোর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : কালবেলা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালুর পাশাপাশি ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ জোরদারে গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ ই হেরু হৃদয়ান্ত সুবোলো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব বিষয়ে জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন। পররাষ্ট্র উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ইন্দোনেশিয়াকে ধন্যবাদ জানান।

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) করার বিষয়ে জোর দেওয়া হয়।

এ ছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তা ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালুর কথা গুরত্বের সঙ্গে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X