কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

তাকসিমের সহযোগী সচিবকে অব্যাহতি দিল ঢাকা ওয়াসা

শারমিন হক আমীর । ছবি : কালবেলা
শারমিন হক আমীর । ছবি : কালবেলা

ঢাকা ওয়াসার সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার উপসচিব (প্রশাসন-১) শাহিদা কানিজ একটি অফিস আদেশ জারি করে প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ধাল্লা-জামিত্রা ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্পের (ফেজ-২) প্রকল্প পরিচালক এবং সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, সাড়ে চার বছরের বেশি সময় ধরে ঢাকা ওয়াসার সচিব পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন শারমিন হক আমীর। তিনি ওয়াসার একজন নির্বাহী প্রকৌশলী। দুর্নীতির বরপুত্র ঢাকা ওয়াসার সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নানা অপকর্মের সহযোগী ছিলেন শারমিন। তাকসিমের নির্দেশে কমকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হরহামেশাই অফিস আদেশ জারি করতেন শারমিন।

দীর্ঘ ১৫ বছরে তাকসিম এ খানের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। যখন তিনি যা মনে করেছেন, তা-ই করেছেন। ঢাকা ওয়াসা বোর্ড এমডি নিয়োগের সর্বোচ্চ ক্ষমতাশালী হলেও তিনি সব সময় বোর্ডকে রেখেছেন নিজের কব্জায়। এ জন্য দুজন বোর্ড চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্যও করেন। একজন উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) অন্যায়ভাবে বরখাস্ত করেন। আদালতের আদেশ নিয়ে চাকরি ফিরে পেলেও ওই ডিএমডিকে ওয়াসায় যোগ দিতে দেননি তিনি। বেশ কয়েকজন নির্বাহী প্রকৌশলী ও কর্মকর্তা তার মতের বিরুদ্ধে কথা বলায় তাদের অন্যায়ভাবে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেন। অনুগত না হলেই সংশ্লিষ্ট কর্মকর্তার ওপর নেমে এসেছে খড়গ। নিজস্ব একটি বাহিনী তৈরি করে ঢাকা ওয়াসায় তিনি অনিয়ম-দুর্নীতি চালিয়ে যান বেপরোয়া গতিতে। তার দাপটে ওয়াসার নিয়ন্ত্রণকারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী তাজুল ইসলামও তটস্থ থাকতেন। বছরের ছয় মাসই তিনি থাকতেন দেশের বাইরে। বিদেশে গেলে কাউকে দায়িত্ব না দিয়ে ‘অনলাইন এমডি’ হিসেবে নজির স্থাপন করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X