কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

মহাসচিবের দূত ও আইওএমের মহাপরিচালকের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

আইওএম মহাপরিচালক অ্যামি পোপে ও মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত
আইওএম মহাপরিচালক অ্যামি পোপে ও মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপে ও মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পৃথক এ বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পৃথক পো‌স্টে জানা‌নো হ‌য়, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের স‌ঙ্গে নিউইয়‌র্কে হওয়া বৈঠ‌কে পররাষ্ট্র উপ‌দেষ্টা রো‌হিঙ্গা ইস‌্যুতে আলোচনা ক‌রে‌ছেন। তারা রো‌হিঙ্গা সমস্যার প্রভাব এবং রো‌হিঙ্গা‌দের মিয়ানমা‌রে প্রত‌্যাবাস‌নে আন্তর্জা‌তিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অন‌্যদি‌কে তৌ‌হিদ হো‌সেনের স‌ঙ্গে হওয়া বৈঠ‌কে আইওএম মহাপরিচালক অভিবাসন ইস‌্যু‌তে বাংলা‌দে‌শের ভূ‌মিকার প্রশংসা ক‌রে‌ছে। তারা রো‌হিঙ্গা সংকট নি‌য়ে আলোচনা ক‌রে‌ছেন, এক্ষে‌ত্রে নিরাপদ অভিবাস‌নের প্রসঙ্গ উঠে এসেছে।

এর আগে, স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, যার ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন দেখা দেয়।

তবে এই প্রথম দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো, যা সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X