কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ
নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, যার ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন দেখা দেয়।

তবে এই প্রথম দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো, যা সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১০

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১১

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১২

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৩

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৪

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৫

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৭

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৯

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০
X