কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএফআইইউর মাসুদ বিশ্বাসের দুর্নীতি অনুসন্ধানে দুদক

বিএফআইইউ এর সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস। ছবি : কালবেলা
বিএফআইইউ এর সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস। ছবি : কালবেলা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে বিপুল স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সভায় তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। কমিশনের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সংস্থার (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বিমান ক্রয়ে সন্দেহজনক অনিয়মের অভিযোগ ওঠে। ঘুষের বিনিময়ে আইন প্রয়োগকারী সংস্থার নিকট প্রেরণ না করে অভিযোগের পরিসমাপ্তি করেন তিনি। এনআরবি কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ ব্যাংক হতে প্রায় ৫ হাজার কোটি টাকা লুটপাটসহ আর্থিক অনিয়মের রিপোর্টকে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় গোয়েন্দা প্রতিবেদন প্রেরণ না করে সাধারণ পর্যবেক্ষণ প্রতিবেদন হিসেবে প্রেরণের অনুমতি দেন। অনিয়ম ও অস্বাভাবিক মূল্যে বৃদ্ধির কারণে শেয়ার বাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিমাদ্রি লিমিটেডের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

ওই স্থগিতাদেশ তিনি আর্থিক সুবিধার বিনিময়ে প্রত্যাহার করার নির্দেশ দেন। তিনি তানাকা গ্রুপ, এস এ গ্রুপ এবং আনোয়ার গ্রুপের বিরুদ্ধে মানিলন্ডারিং, অর্থ পাচারসংক্রান্ত সুনির্দিস্ট তথ্য থাকা সত্ত্বেও উক্ত মামলাগুলো আইন প্রয়োগকারী সংস্থার নিকট না পাঠিয়ে ব্যক্তিগত সুবিধা নিয়ে নথিভুক্ত করেন। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সঙ্গে যোগসাজশে ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে কোটি কোটি টাকা ঋণ উত্তোলণপূর্বক বিদেশে পাচার করেন। আবদুল কাদির মোল্লার থার্মেক্স গ্রুপ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে বিদেশে অর্থ পাচার করেন। জিনাত এন্টারপ্রাইজের বিদেশে অর্থ পাচারের কেস ধামাচাপা দিয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলেও গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়। তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে মর্মে গোয়েন্দা প্রতিবেদনে গোপনে সোর্স ইনফরমেশনের বরাতে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X