কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএফআইইউ প্রধানের নিয়োগ বাতিল

এএফএম শাহীনুল ইসলাম। ছবি : সংগৃহীত
এএফএম শাহীনুল ইসলাম। ছবি : সংগৃহীত

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়।

এর আগে, তার বিরুদ্ধে ওঠা ভিডিও কেলেঙ্কারি ও অবৈধ লেনদেনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে তার বিষয়ে নীতিবাচক ধারনার কারণে ভবিষ্যতে কর্মপরিবেশের জটিল হতে পারে বলে উল্লেখ করেন।

গত ১৮ আগস্ট বিতর্কিত ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ব্যাংকের ভেতরে উত্তেজনা দেখা দেয়। কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদের মুখে তিনি অফিস ছাড়তে বাধ্য হন এবং তদন্ত চলাকালে ছুটিতে পাঠানো হয়। দীর্ঘদিনের টানাপোড়েন শেষে অবশেষে নিয়োগ বাতিলের মাধ্যমে অধ্যায়ের সমাপ্তি ঘটল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নিয়োগ বাতিলকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, গড়িমসি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করলেও শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়ায় আর্থিক খাতে আস্থা ফিরে আসবে।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্টদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিওর ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা মিলেছে। পাশাপাশি, ক্ষমতাসীন হাসিনা সরকারের আমলে জব্দ করা কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও নেতার ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে টাকা উত্তোলনে তার সংশ্লিষ্টতার প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X