কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তামাকমুক্ত দেশ গড়তে শপথ নিল যুবসমাজের প্রতিনিধিরা

অনুষ্ঠানে ৭ জন ইয়ুথ চ্যাম্পিয়নকে ক্রেস্ট প্রদান। ছবি : কালবেলা
অনুষ্ঠানে ৭ জন ইয়ুথ চ্যাম্পিয়নকে ক্রেস্ট প্রদান। ছবি : কালবেলা

তামাকমুক্ত বাংলাদেশ গড়তে শপথ নেন যুবসমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের এনজিওবিষয়ক ব্যুরোর অডিটোরিয়ামে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্য এ শপথ নেয় তারা।

ডর্‌প’র চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- এনজিওবিষয়ক ব্যুরো মহাপরিচালক সাইদুর রহমান, সিটিএফকের লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপ’র উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। স্বাগত বক্তব্য দেন ডরপ’র নির্বাহী পরিচালক এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এইচ এম নোমান।

সাইদুর রহমান বলেন, আমরা তামাক প্রচারক এবং তামাক বিরোধী কর্মী দুজনের সঙ্গেই সম্পৃক্ত হই, যা স্বার্থের সংঘাত সৃষ্টি করে। এনজিওগুলো বর্তমানে মাত্র ছয়টি মূল পয়েন্টে মনোযোগ দিচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। সকল এনজিওর একত্রিত হওয়া অত্যাবশ্যক। পাবলিক প্লেসে তীব্র ধূমপানের উপর কঠোর নিয়মাবলী প্রয়োগ করা উচিত। যদিও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সম্ভব না। তবে আমরা অবশ্যই নির্দিষ্ট এলাকায় বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করতে পারি।

যোবায়ের হাসান বলেন, তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রস্তাবনাগুলো নীতিনির্ধারকদের কাছে পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে। সেটাই হবে এই সম্মেলনের আসল সফলতা।

মোহাম্মদ নুরুল আমিন বলেন, দেশে একটি পরিবর্তন দেখা যাচ্ছে। এটাকে ধরে রাখতে হবে। পরিবারগুলোকে তামাকমুক্ত হতে চেষ্টা করা উচিত। তামাক শুধু একটি মানসিক নির্ভরতা; এর কোনো উপকারিতা নেই। যদিও ১০০ শতাংশ তামাক-মুক্ত দেশ অর্জন করা সম্ভব না, তবে আমাদের সফলতার হাড় বাড়ানোর জন্য কাজ করতে হবে।

এইচএম নোমান বলেন, বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ স্বাক্ষর অনুষ্ঠানে আমি ছিলাম, যা অদ্যাবধি আইন সংশোধনের অপেক্ষায় দপ্তরে দপ্তরে টেবিলে টেবিলে ঘুরছে। এ সমস্যা লাঘব করার জন্য তিনি উপদেষ্টার কাছে দাবি জানান।

বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকতে পারেননি। এসময় আলোচনা শেষে ৭ জন ইয়ুথ চ্যাম্পিয়নকে ক্রেস্ট প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X