শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সব দাবি মেনে নিলেও সাভার-আশুলিয়ায় বন্ধ ১৭ কারখানা

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার ১৭টি কারখানা বন্ধ রয়েছে। পুরোনো ছবি
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার ১৭টি কারখানা বন্ধ রয়েছে। পুরোনো ছবি

মালিক, শ্রমিক, বিজিএমইএ-সহ ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিকদের সকল দাবি-দাওয়া মেনে নিয়ে সবগুলো কারখানা খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও আজ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার ১৭টি কারখানা বন্ধ রয়েছে। ১৮৬৩টি কলকারখানার মধ্যে বেশির ভাগ কারখানাতেই সুশৃঙ্খলভাবে অব্যহত রয়েছে স্বাভাবিক উৎপাদন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিল্প পুলিশ জানায়, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনো অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ৯টি কারখানা, বাকি ৮টি কারখানা বন্ধ রয়েছে সাধারণ ছুটি হিসেবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ছাড়াও শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছেন র‍্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।

শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্য থেকে বেশিরভাগ কারখানাই খুলে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিতে দেখা গেছে।

সরে জমিনে সকাল থেকে ঘুরে দেখা যায় আজ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ১৭টি কারখানা বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর দেওয়া তথ্য বলছে, বন্ধ কারখানাগুলোর বেশিরভাগ তৈরি পোশাক কারখানা। আর্থিক সংকটসহ নানা কারণে কারখানা গুলো বন্ধ রয়েছে।

এদিকে শ্রমিকরা বলছে, আমরা কোনো আন্দোলন সংগ্রাম চাই না। ন্যায্যতার ভিত্তিতে আমাদের পারিশ্রমিক দেওয়া হলেই আমরা খুশি। আমরা কাজ করে খেতে চাই। সবগুলো কারখানা খুলে দিয়ে আমাদের কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানাই।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজকের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সর্বমোট ১৭টি কারখানা বন্ধ রয়েছে। ৯টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। এছাড়া আটটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধথাকা কারখানাগুলোর মধ্যে বেশিরভাগই আর্থিক সঙ্কটের কারণে বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X