কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যৌথ অভিযানে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

২৬ দিনে ২৪৩টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুরোনো ছবি
২৬ দিনে ২৪৩টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুরোনো ছবি

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে সারা দেশে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর পিপিএম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলবার ১৩টি, পিস্তল ৬৭টি, রাইফেল ১৪টি, শটগান ৩১টি, পাইপগান ৬টি, শুটারগান ২৪টি, এলজি ২৫টি, বন্দুক ৩৯টি, একে৪৭ ১টি, গ্যাসগান ২টি, এয়ারগান ৫টি, এসবিবিএল ৭টি, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি রয়েছে বলে এতে জানানো হয়।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবির যৌথ নেতৃত্বে চালানো অভিযানে কক্সবাজারের চৌফলদণ্ডি এলাকায় বিপুল অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌফলদণ্ডি মাঝেরপাড়া এলাকার জিয়াউর রহমানের বাড়িতে অস্ত্রের মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর বস্তাবন্দি একটি বন্দুক, ৩টি এলজি, ৭টি কার্তুজ, ৭টি চাপাতি, ৫০ গ্রাম গাজা এবং গুরুত্বপূর্ণ দলিল জব্দ করা হয়। তবে বাড়িতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১০

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১১

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১২

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৩

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৪

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৫

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৬

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৭

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৯

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

২০
X