কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ প্রাণহানি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেপ্টেম্বর মাসে এ বছরের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৮০ জন মারা গেছে।

আগস্টে ৬ হাজার ৫২১ জন আক্রান্ত হয়েছিলেন এবং মারা যায় ২৭ জন; জুলাইয়ে এ সংখ্যা ছিল মাত্র ২ হাজার ৬৬৯ এবং মারা যায় ১২ জন। তা ছাড়া এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৩৮।

সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ৬০৩ জনের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মাসে দৈনিক মৃত্যুর হার ২ দশমিক ৬৬ শতাংশ। গত আগস্টের তুলনায় এ মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তিনগুণের বেশি এবং চলতি বছরের অন্য মাসগুলোর তুলনায় অনেক বেশি।

বর্তমানে ৩ হাজার ৪৬২ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া ১ হাজার ৭০৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এ বছর ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের রোগী ১৭ হাজার ৪৩০ জন। তা ছাড়া ১৩ হাজার ৫০৮ জন ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩০ হাজার ৯৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে পুরুষ ৬৩ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।তা ছাড়া ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X