কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে : শ্রম উপদেষ্টা

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরোনো ছবি

গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে বলে অভিযোগ করে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

গার্মেন্টসে অস্থিরতা নিয়ে তিনি আরও বলেন, সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুড়েছিল। এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়। গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয়। পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে।

শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নিহতে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, যেসব মালিক বেতন দিচ্ছে না, তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অনেক মালিক পলাতক আছে। তাদের অনেক ঋণ আছে। সমাধানের চেষ্টা হচ্ছে। প্রতিদিনই ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হলে সবপক্ষের সহযোগিতা করতে হবে।

এ বৈঠকে দুর্গাপূজা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, মাদকসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর আসিফ মাহমুদ বলেন, গার্মেন্টস শ্রমিকদের সবগুলো দাবি মেনে নেওয়া হবে এবং ২৫ সেপ্টেম্বর থেকে সব গার্মেন্টস খোলা থাকবে।

ওই দিন সচিবালয়ে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

শ্রম উপদেষ্টা বলেন, মালিক-শ্রমিক কোনো পক্ষ ১৮টি দাবি মেনে নেওয়া বা বাস্তবায়নের বিষয়ে আপত্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের শিল্পকে বাঁচানোর জন্য গত ২৫ সেপ্টেম্বর থেকে সব শ্রমিককে কাজে যোগ দিতে আহ্বানও জানিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X