কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

মিরপুরে রাসায়নিক গুদাম পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম। ছবি : সংগৃহীত
মিরপুরে রাসায়নিক গুদাম পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। রাসায়নিকের আগুন থেকে টক্সিস গ্যাস বা বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ অক্টোবর) ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এখান এক ধরনের গ্যাস বের হচ্ছে যা মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর।

সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা সবাইকে সতর্ক করছি। সবাই দূরত্ব বজায় রাখুন। এখানে যেহেতু কেমিক্যাল, সেহেতু অনেক সময় লাগতে পারে। কারণ কেমিক্যালের বিষয়টি ডিফিকাল্ট। নীতিমালা অনুযায়ী গুদামজাত না হলে বড় বিস্ফোরণ বা বিক্রিয়া হতে পারে। যে কারণে এটা নিয়ন্ত্রণে আরও সময় লাগবে।

গার্মেন্টসের আগুন নির্বাপণ সম্ভব হলেও পাশেই রাসায়নিক গুদামটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে, এতে দীর্ঘ সময় লাগবে।

কাজী নজমুজ্জামান বলেন, সকালে রাসায়নিক গুদামের মূল গেট খুলে দেখেছি। প্রচণ্ড ধোঁয়া আছে ভেতরে। সাদা ধোঁয়ার জন্য ভেতরে ঠিকমতো ঢোকা যাচ্ছে না। অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ নয়। অপারেশন শেষ করতে অনেক সময় লাগবে হবে। আমাদের কার্যক্রম চলমান আছে।

কাজী নজমুজ্জামান আরও বলেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে তা নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। ঠিক কী পরিমাণ সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।

‎‎তিনি আরও বলেন, গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমের সমস্যা হচ্ছে, ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X