কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির নাগরিক সনদ দেওয়ার ক্ষমতা পেলেন কর্মকর্তারা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে।

নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ সেবাগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সরবরাহ করা হবে।

মঙ্গলবার (০১ অক্টোবর) ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছে।

এর আগে এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেন।

সেই আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ১৩ক প্রয়োগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলরগণকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। ডিএনসিসির সব ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম (নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ) পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X