কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাতাসের গুণগতমান যাচাইয়ে ঢাকায় বসছে আধুনিক যন্ত্র

ডিএনসিসির নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা
ডিএনসিসির নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা

ব্লুমবার্গের সহায়তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ২৫টি পাবলিক প্লেসে বাতাসের গুণগতমান যাচাইয়ের জন্য অত্যাধুনিক যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (৫ মে) রাজধানীর গুলশানে ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, উদ্ভিদবিদদের সহায়তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ও খালগুলোর দুইপাড়ে গাছ লাগানো হবে। ডিএনসিসির একটা ইনোভেশন ল্যাব আছে সেখানে বেশকিছু গবেষণালব্ধ তথ্য রয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যদি তাদের গবেষণালব্ধ তথ্যের আদান-প্রদান করে তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

তিনি বলেন, আমরা শহর বলতেই বুঝি কম গাছ বেশি দালানকোঠা অপরদিকে গ্রাম বলতেই বুঝি বেশি গাছ কম বাড়িঘর। আমরা নিজেরাই এই ডাইভারসিফিকেশন তৈরি করেছি। ঢাকা শহরের সবুজায়ন ক্রমান্বয়ে কমে আসছে। এই শহরে যে পরিমাণ পাবলিক প্লেস থাকার কথা ছিল তার তিনভাগের একভাগও নেই। শহরের জলাশয়েরও একই অবস্থা, যা পরিবেশের জন্য ক্ষতিকর। আমাদের পাবলিক প্লেসগুলোতে ছায়ার ব্যবস্থা কম। এ বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দাবদাহ, বায়ুদূষণ রোধ এবং পরিবেশ দূষণরোধের বিষয়ে সচেতন করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এটি শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বায়ু থেকে ক্ষতিকর গ্যাস শোষণ করে আমাদের জন্য নির্মল বাতাস তৈরি করে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি, কোন গাছ কোথায় রোপণ করা বেশি উপকারী, কীভাবে শহরাঞ্চলে সবুজায়ন বাড়ানো যায় এবং কোন ধরনের গাছ দূষণ প্রতিরোধে কার্যকর। গবেষণার মাধ্যমেই পরিবেশ সংরক্ষণের পথ উন্মুক্ত হয়- আর এ কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X