কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১২:৫১ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (০১ অক্টোবর) রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে আব্দুর রউফকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে জয় পান আওয়ামী লীগের নেতা আবদুর রউফ।

এদিকে খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X