কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৮ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

তাপস পালিয়ে যাওয়ার পর পূজা হচ্ছে কলাবাগান মাঠে

ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ছবি : কালবেলা
ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজন হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ছবি : কালবেলা

তিন বছর পর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে ২০২১ সালে হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল এই মাঠে পূজার আয়োজন।

পূজা উদযাপন কমিটি জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস মাঠ নষ্ট হওয়ার অজুহাতে পূজা বন্ধ রেখেছিল। যদিও ২০০৭ সাল থেকে এই মাঠে পূজার আয়োজন হয়ে আসছে।

কলাবাগান পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক পার্থ প্রতিম দাস জানান, ‘ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর, নিউমার্কেট ও আশপাশের এলাকার প্রায় ৬০ হাজার হিন্দু অধিবাসীর জন্য কোনো মন্দির না থাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ২০০৭ সাল থেকে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে। তবে ২০২১ সালে মন্ত্রণালয়ের অনুমতি থাকলেও সিটি করপোরেশন অনুমতি দেয়নি। ৩ বছর পর এবার আমরা কলাবাগান মাঠে দুর্গাপূজার অনুমতি পেয়েছি।’

সাবেক সাধারণ সম্পাদক দিলিপ চৌধুরী বলেন, ‘নতুন ঢাকার পূজা বলতে এই কলাবাগান মাঠের পূজা দিয়েই শুরু হয়েছিল। ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মাঠে পূজা উদযাপন করেছি। দীর্ঘ ১৪ বছর পর ২০২১ সাল থেকে পূজা করার অনুমতি দেয়নি। ৩ বছর পর এবার কলাবাগান মাঠে পূজা করার অনুমতি পেয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি বর্তমান সরকার এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও পাচ্ছি। এই মাঠে পূজা করতে পেরে এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষও অনেক আনন্দিত।’

উল্লেখ্য, আগামী ২৪ আশ্বিন (৯ অক্টোবর) বুধবার দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও মহাষষ্ঠি পূজার মাধ্যমে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। ২৫ আশ্বিন (১০ অক্টোবর) বৃহস্পতিবার দুর্গাদেবীর মহাসপ্তমী, ২৬ আশ্বিন (১১ অক্টোবর) শুক্রবার মহাষ্টমী, ২৭ আশ্বিন (১২ অক্টোবর) শনিবার মহানবমী এবং ২৮ আশ্বিন (১৩ অক্টোবর) পূজা হবে। দশমীর দিন পূজা সমাপন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এবার সারা দেশে ৩২ হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হবে ২৫৩টি মণ্ডপে। ইতোমধ্যে দুর্গোৎসবের প্রস্তুতি শেষপর্যায়ে। পূজামণ্ডপগুলোয় প্রতিমা নির্মাণ, প্যান্ডেল স্থাপনসহ আনুষঙ্গিক কার্যক্রম আরও আগেই শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১০

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১১

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১২

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৩

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৪

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৬

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৭

আবারও দেশে ভূমিকম্প

১৮

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৯

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

২০
X