কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সেই টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ

অভিযোগপত্রের ছবি। ইনসেটে টিপু
অভিযোগপত্রের ছবি। ইনসেটে টিপু

চাঁদাবাজদের আশ্রয় ও আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেওয়ার অভিযোগ ওঠা বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপুর বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সক্রিয় কর্মী আজিজুল হক নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন।

অভিযোগে আজিজ উল্লেখ করেন, উত্তরা, বিমানবন্দর ও দক্ষিণখানের মানুষরা টিপুর অত্যাচারে অতিষ্ট। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাত্রা বেড়েই চলছে। আওয়ামী লীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের ব্যবসা বাণিজ্য রক্ষার দায়িত্ব নিয়েছেন টিপু। টিপুর শেল্টারে উত্তরা, বিমানবন্দর ও দক্ষিণখানে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন জাকির (৪২) এবং আব্দুল হান্নান। টিপুর ছেলে দোহা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে দক্ষিণখান থানা তাঁতী লীগের সহ সভাপতি হুমায়ুন কবিরের অফিস পাহারার দায়িত্ব পালন করছে। কোনো ব্যবসা বাণিজ্য না করেও আলাউদ্দিন সরকার টিপু গত দুই মাসে নিজের বাড়ির একাধিক ছাদ ঢালাই করেছেন। চলাচল শুরু করেছে দামি গাড়ি দিয়ে।

অভিযোগে আরও বলা হয়, জমি ক্রয় বিক্রয়, দখল ও জাল দলিল তৈরি করে জমি বিক্রিতে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জাকিরের জেএসডি এন্টারপ্রাইজ এখন টিপুর শেল্টারে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠান এক সময় উত্তরায় ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের শেল্টারে পরিচালিত হতো। টিপুর মাধ্যমে উত্তরায় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করছে। বিমানবন্দর রেল স্টেশনের সামনের ফুটপাত ও আশকোনার ফুটাপাত এখন টিপুর নিয়ন্ত্রণে। তার লোকেরা সেখানে দোকান বসিয়ে চাঁদা আদায় করে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তার শেল্টারে উত্তরায় মাদক ব্যবসা পরিচালনা করে দেলোয়ার হোসেন দেলু ওরফে জামাই দেলু। এই দেলুকে টিপু বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বানিয়েছিল।

আলাউদ্দিন সরকার টিপুর অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে জেনে তাকে গত ৩০ সেপ্টেম্বর শোকজ করেছে বিএনপি। তবুও তার অপরাধমূলক কর্মকাণ্ড থেমে নেই।

উত্তরা, বিমানবন্দর ও দক্ষিণখানের মানুষের শান্তির কথা বিবেচনা করে টিপুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করা হয় দায়েরকৃত অভিযোগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X