কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ পাচার ইস্যুতে ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধিদের সঙ্গে দুদকের বৈঠক

দুদকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। ছবি : কালবেলা
দুদকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। ছবি : কালবেলা

অর্থ পাচার ইস্যুতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

তিনি বলেন, ব্রিটিশ হাইকমিশনের চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকের সময় অনলাইনে হাইকমিশনের কর্মকর্তারাও যুক্ত ছিল।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের চার সদস্যের প্রতিনিধিদলের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন First Secreatry Political Ms. Doyin Adele-Shiyabola, Head of Political and Governance Mr. Timothy Duckett NCA International Liaison Officer Mr. Peter Vernon ও Ms. Hannah Ridley.

এ ছাড়া যুক্তরাজ্য থেকে সভায় অনলাইনে যোগ দেন Mr. Michael Petkov, Deputy Head, International Anti-Corruption Coordination Centre, National Crime Agency Intelligence Manager। সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশ হতে যুক্তরাজ্যে যদি কোনো অর্থ অবৈধভাবে পাচার হয়ে থাকে তা বাংলাদেশে ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে ব্রিটিশ প্রতিনিধিদল সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১০

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১২

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৩

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৪

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৭

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৮

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৯

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

২০
X