কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর কাপ্তান বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ডিমের মূল্য বৃদ্ধির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং সিলাগালা করা হয়েছে। ছবি : কালবেলা
ডিমের মূল্য বৃদ্ধির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং সিলাগালা করা হয়েছে। ছবি : কালবেলা

রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের (মেট্রো-৩) নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে অযৌক্তিকভাবে ডিমের মূল্য বৃদ্ধির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় জরিমানা করা প্রতিষ্ঠান দুটিকে জনস্বার্থে সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযান দেখা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত যৌক্তিক মূল্য অপেক্ষা ৩ টাকা অধিক মূল্যে পাইকারি পর্যায়ে বিক্রয় করা হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা মুরগির ডিম ক্রয় রসিদ আংশিক সংরক্ষণ করলেও বিক্রয় রসিদ সরবরাহ করছে না। ডিমের মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য ১৩.৪০ থেকে অধিক মূল্য ১৪ টাকা রাখা হচ্ছে। এ ছাড়া লাল ডিম পাইকারি ১৩.৪০ থেকে ১৪ এবং খুচরা ১৫ টাকা দরে বিক্রয় হচ্ছে। আর সাদা ডিম পাইকারি ১৩.৩০ এবং খুচরা ১৪ টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

ভোক্তা অধিদপ্তর জানায়, ডিমের পাইকারি ব্যবসায়ীরা সরাসরি খামার থেকে ক্রয় না করে মধ্যস্বত্বভোগীদের অনৈতিক সহযোগিতা ও যোগসাজশে অধিক মূল্যে ডিম ক্রয়-বিক্রয় করছে।

অস্বাভাবিকভাবে ডিমের দাম বেড়ে যাওয়ায় এখন থেকে প্রতিনিয়ত দেশজুড়ে অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X