কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

১০৫ শহীদ শিশু পরিবারের মাঝে ৫০ হাজার টাকা ও সম্মাননা প্রদান

বিশ্ব শিশু দিবস অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা
বিশ্ব শিশু দিবস অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ১০৫ জন শিশুর পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে যে শিশুরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং অভিভাবকদের সান্ত্বনা দেন। গত ১৫ বছর ধরে আমরা যেসব জঞ্জাল, অন্যায়, মিথ্যাচার দেখে আসছিলাম এসব অন্যায়ের বিরুদ্ধে সৌচ্চার হয়ে বাচ্চারা সেদিন রাস্তায় নামে। তারা আন্দোলন করে বুকের রক্ত দিয়ে দেশকে নতুন করে মুক্ত করেছে।

উপদেষ্টা বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের ব্যথায় আমরা ব্যথিত। তাদের বিচার আমরাও চাই। আমরা যদি সত্যিই শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, তবে এটি শুধু সরকারের দায়িত্ব নয় বরং প্রতিটি নাগরিকের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আমরা আইনি কাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। বিশ্ব শিশু অধিকার দিবসে আমরা এ প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এমন একটি সমাজ গড়ে তুলবে, যেখানে প্রতিটি শিশু সুরক্ষিত হয়ে বিকশিত হতে পারবে।

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিজ এমা ব্রিগাহাম, দুজন শিশু বক্তা ফাহিম রহমান ও নাজিয়া আলম মমতা। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X