কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার দ্বার খুলছে জাতীয় নাট্যশালা মিলনায়তনের

বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ছবি : সংগৃহীত

বৈচিত্র্যময় শিল্পকলা চর্চার মাধ্যমে শক্তিশালী নাগরিক সমাজ গড়ে তোলার অভিবাদন বার্তা জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ।

আগামীকাল ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে বাংলাদেশ থিয়েটারের নাটক সি মোরগ। মূলত এই মঞ্চায়নের মধ্য দিয়েই দ্বার খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির।

বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিল্পকলা একাডেমিতে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই কিছু নির্দেশনা অনুসরণ সাপেক্ষে আগামিকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মঞ্চায়ন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ- এর সক্রিয় ভূমিকা এবং তত্বাবধানের মাধ্যমে উন্মুক্ত হতে যাচ্ছে শিল্পকলা একাডেমি মিলনায়তন।

এ বিষয়ে মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রের এক ইতিবাচক পালাবদলের প্রেক্ষাপটে অনিচ্ছাকৃত বিরতির পর নতুন করে নাট্যশিল্পচর্চার দ্বার উন্মুক্ত করেছে। এই শুভক্ষণে অংশীজনদের সবাইকে আমি অভিবাদন ও শুভেচ্ছায় সিক্ত করতে চাই। পাশাপাশি আহ্বান জানাচ্ছি, এমন শিল্পচর্চা করুন যাতে বাংলাদেশ রাষ্ট্রকে হাজার মালভূমির বৈচিত্র্যে ভরপুর এক সৃষ্টিশীল সাংস্কৃতিক-রাজনৈতিক জনপদরূপে আমরা কল্পনা করতে পারি।

১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর শিক্ষার্থী-জনতার অভ্যূত্থানের ভেতর দিয়ে যে বহুত্ববাদী সাংস্কৃতিক আত্মার স্বর আমরা শুনতে পাই, তার ভিত্তিতে, একক কোনো দলীয় বয়ানের বিপরীতে, ভয়হীন প্রশ্ন জাগানিয়া মুক্ত চিন্তা ও কল্পনার সাংস্কৃতিক চর্চাকে বেগবান করুন। বহু বৈচিত্র্যময় শিল্পকলা চর্চার মাধ্যমে একটি শক্তিশালী সিভিল সোসাইটি গড়ে তুলুন যারা সকল প্রকার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সকল সময়ে শিল্পের ভাষায় আপামর জনগণের হৃৎস্পন্দনকে তুলে ধরবে।

বাংলাদেশ থিয়েটারের ৬ষ্ঠ প্রযোজনা ‘সি মোরগ’ দর্শক নন্দিত এক ব্যতিক্রমী হাসির নাটক। এটি রচনা করেছেন আসাদুল্লাহ ফারাজী এবং নির্দেশনা দিয়েছেন হুমায়ূন কবীর। শনিবার ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আরণ্যকের ‘ময়ুর সিংহাসন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X